রণবীরের চেয়ে ধনী আলিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালে ১৪ এপ্রিল চারহাত এক হয় রণবীর কাপুর ও আলিয়া ভাটের। পরিবারের লোকজন আর কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারেন এই দুই বলিউড তারকা। বিয়েতে তেমন টাকা খরচ করেননি এই তারকা দম্পতি। কিন্তু আয়ের দিক থেকে দেখলে বলিউডে আলিয়া এবং রণবীর দুজনেই তালিকার প্রথম সারিতে রয়েছেন। দুজনেরই রয়েছে বিপুল সম্পত্তি। বিয়ের পর এই কাপুর দম্পতির একলাফে ৭৯.২ শতাংশ সম্পত্তি বেড়ে যায়। স্বামী রণবীরের তুলনায় দেড় গুণ বেশি সম্পত্তি রয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের।
বিয়ের সময় আলিয়া-রণবীর দুজনের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪৮৫ কোটি। সম্প্রতি রণবীর অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যানিমাল ছবির ব্যবসায়িক সাফল্য দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। বক্স অফিসে কয়েকশ কোটিতে ব্যবসা করেছে এই ছবি।
অন্যদিকে আলিয়াও এই বছর দুটো হিট ছবি করে অন্যতম সেরা অভিনেত্রীর খেতাব কুড়িয়ে নিয়েছেন। একটি হল তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন' এবং অন্যটি হল করণ জোহার পরিচালিত 'রকি রানি কি প্রেম কাহানি'।
বলাই বাহুল্য দুজনেরই এই বছর বেশ ভালই কেটেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই দুই সুপারস্টারের মিলিত সম্পত্তির পরিমাণ প্রায় ৮৮৫ কোটি। এই ৮৮৫ কোটির সম্পত্তিতে রয়েছে গাড়ি, বাড়ি, গয়না এবং ইনভেস্টমেন্ট। লন্ডনে বিশাল সুন্দর একটি ভিলা রয়েছে তাদের। অন্যদিকে 'ইটার্নাল সানশাইন' নামে আলিয়ার নিজের প্রোডাকশন হাউস রয়েছে।
রণবীর কাপুরের নিজস্ব সম্পত্তির পরিমাণ প্রায় ৩৬৫ কোটি। বলিউডের এই তারকার সম্পত্তির মধ্যে রয়েছে ৩৫ কোটির একটি বিলাসবহুল বাড়ি। এছাড়া 'সাভন' নামের একটি মিউজিক সংস্থার ইনভেস্টারও রণবীর। অন্যদিকে 'মুম্বই সিটি এফসি'র অন্যতম কর্ণধারও তিনি। এছাড়া বিলাসবহুল বাড়ির পাশাপাশি মুম্বইয়ে ১৬ কোটির একটি অ্যাপার্টমেন্টও আছে তার। তারকার গাড়ির কালেকশনও বিরাট। রোলস রয়েস থেকে শুরু করে লেক্সাক্স, মার্সিডিজ বেনজ জিএল ক্লাস, রেঞ্জ রোভার, বিএমডাব্লিউ এক্স৬, অডিআরএস৭, টোয়েটা ল্যান্ড ক্রুজার।
অন্যদিকে আলিয়া ভাটের নিজস্ব সম্পত্তির পরিমাণ প্রায় ৫২০ কোটি। বান্দ্রাতে ১২ থেকে ১৫ কোটি টাকার ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। এছাড়া রণবীরকে বিয়ে করার আগেই তিনি আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনেন ৩২ কোটি টাকা দিয়ে। পাশাপাশি 'এডমামা' নামের একটি জামাকাপড়ের ব্র্যান্ডেরও মালকিন তিনি।
ফিনক্যাশের একটি রিপোর্ট অনুযায়ী, ৪০ কোটি টাকার আর্থিক লগ্নি এবং ৬০ কোটির রিয়েল এস্টেট রয়েছে তারকার। সবমিলিয়ে ৫২০ টাকার মালকিন আলিয়া একাই।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










